বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক
নির্বাচনের তফসিলের ঘোষণার পর প্রথমবারের মতো তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৩ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার ও এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ অংশ নেন।
