ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট অনুসারে ২০২১ সালে বিশ্ব সেরা ৫০ নারী ধনীর দেশ ও সম্পদ মানচিত্র
সম্পদ বিশ্লেষক সংস্থা ওয়েলথ-এক্স- এর সাম্প্রতিক সমীক্ষা অনুসারে বিশ্বে বিলিয়নিয়ারদের ১১.৯ শতাংশ হচ্ছেন নারী। ধনী তালিকায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব হলেও তাদের সম্পদের পরিমাণ কিন্তু সুবিশাল। আন্তর্জাতিক গণমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট- ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ার তালিকা অনুসারে বিশ্বসেরা ৫০ ধনী নারীর মোট সম্পদ এবং তারা কোন দেশের বাসিন্দা তা প্রকাশ করেছে।
বিশ্ব সেরা ধনী নারী কারা?
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাসোঁয়া বেতানকোর্ট মেয়ার্স এবং তার পরিবার বিখ্যাত ফরাসী প্রসাধনী ব্র্যান্ড ল'রিয়েল এসএ'র ৩৩ শতাংশ শেয়ারের মালিক। তিনি ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতার নাতনী।
দ্বিতীয় শীর্ষ নারী ধনীও এসেছেন পৃথিবীর আরেক সেরা সম্পদশালী ওয়ালটন পরিবার থেকে। এলিস ওয়ালটন ও তার ভাইয়েরা নিজেদের কোম্পানির মোট ৫০ শতাংশ শেয়ারের মালিক। ২০২০ সালে ওয়ালটন গ্রুপের ৫২৪ বিলিয়ন ডলার আয় আমলে নিলে দেখা যায়- আসলেই তারা কতো বিপুল বিত্তের অধিকারী। তারা সকলেই মার্কিন নাগরিক।
তৃতীয় সেরা ধনী হলেন অ্যামাজন নির্বাহী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। বিবাহ বিচ্ছেদ সূত্রে স্বামীর কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার মালিকানা লাভ করায় ইতোপূর্বে তিনি সব সেরা নারী ধনীও হয়েছিলেন।
এছাড়া পারিবারিক সূত্রে অগাধ সম্পদশালী হয়ে ওঠা নারীর তালিকায় আছে মার্স ইঙ্কের উত্তরসূরী জ্যাকুইলিন মার্স এবং তার চার নাতনী।
শীর্ষ ৫০ নারী ধনীর তালিকা (সম্পদ ও জাতীয় পরিচয়সহ)
