Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সহকর্মীকে ‘অশ্লীল ভিডিও’ পাঠানোর অভিযোগে তদন্তের মুখে ডিআইজি, পদ থেকে অপসারণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:55 pm
Last modified: 08 December, 2025, 09:31 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

সহকর্মীকে ‘অশ্লীল ভিডিও’ পাঠানোর অভিযোগে তদন্তের মুখে ডিআইজি, পদ থেকে অপসারণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ অধিদপ্তরে বদলির বিষয়টি জানানো হয়।
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:55 pm
Last modified: 08 December, 2025, 09:31 pm
ফাইল ছবি/সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের এক নারী কর্মকর্তাকে আপত্তিকর ও অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগনামাও জরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে অভিযোগনামাটি জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অভিযোগনামা জারির পর আবু সুফিয়ানকে আরএমপি কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন। গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়।

অভিযোগনামায় বলা হয়, আবু সুফিয়ান আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ঢাকায় অতিরিক্ত ডিআইজি হিসেবে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার ইউনিটে পূর্ব পরিচিত অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক নারী কর্মকর্তা ছিলেন।

ওই নারী কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশে যোগদানের আগে ফেনী জেলায় দায়িত্ব পালনের সময় আবু সুফিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল এবং তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত কথাবার্তা হতো। আবু সুফিয়ানের গ্রামের বাড়ি ফেনীতে।

গত ১৮ সেপ্টেম্বর আবু সুফিয়ান মেসেঞ্জারে ওই নারী কর্মকর্তাকে আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত মেসেজসহ একটি আপত্তিকর ভিডিও ক্লিপ পাঠান। পরবর্তীতে এসব মেসেজ তিনি মুছে ফেলেন, যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক প্রতিবেদনে প্রমাণিত হয়েছে এবং আবু সুফিয়ান তার জবানবন্দিতে স্পষ্টভাবে স্বীকারও করেছেন বলে অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগনামায় আরো বলা হয়, মোহাম্মদ আবু সুফিয়ান একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকে একজন জুনিয়র নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও ক্লিপ পাঠিয়ে চরম অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, যা নিতন্তই অকর্মকর্তাসুলভ এবং নৈতিকতা বিবর্জিত। তার এই কার্যকলাপ পুলিশের মর্যাদা ক্ষুন্ণ করেছে, যা সরকারি চাকরি বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগনামায় আবু সুফিয়ানকে কেন চাকরি থেকে বরখাস্ত অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা অভিযোগ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পাশাপাশি আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করেন কি না, সেটিও নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। 

এদিকে অভিযোগনামাটি এখনো আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন অভিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান। অশ্লীল ভিডিও পাঠানোর কথা স্বীকার করলেও সেটি তিনি ওই নারী কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন।

আবু সুফিয়ান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তার (নারী কর্মকর্তা) অনেকগুলো আইডি। একটি আইডি থেকে আগে আমাকে মেসেজ দিত, কথাবার্তা হতো। একদিন রাতে ওই আইডি থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন। পরবর্তীতে আমি ওই আইডিতে তাকে ফোন দিয়ে না পেয়ে তার আরেকটি আইডিতে ভিডিওটি পাঠিয়ে জিজ্ঞাসা করি, আমাকে কেন ভিডিওটি দিয়েছেন। ঘটনা হলো এটা। কিন্তু এখন ওই নারী কর্মকর্তা নাকি অস্বীকার করছেন, ওইটা তার আইডি না।'

তিনি আরও বলেন, 'আমি নোটিশ পেলে জবাব দেব। এখনো সময় আছে।'

অভিযোগকারী নারী কর্মকর্তা টিবিএসকে বলেন, 'আমি তাকে আগে চিনতাম না। ট্যুরিস্ট পুলিশে আমার পোস্টিং হওয়ার পর দেখা হলে সালাম বিনিময় ছাড়া কখনোই কোনো আলাপ-আলোচনা হয়নি। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের মার্চ মাস থেকে তিনি একতরফাভাবে আমাকে অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক বার্তা পাঠাতে শুরু করেন। যখন বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়, তখন আমি নির্ধারিত বিভাগীয় নিয়ম অনুসরণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করি।' 

তিনি বলেন, 'বর্তমানে বিষয়টি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াধীন রয়েছে। … আমি আমাদের বিভাগীয় নিয়ম-প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে চাই।'

Related Topics

টপ নিউজ

পুলিশ / ডিআইজি / অভিযোগ / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]