আমার ওপর হামলায় বিএনপির ভোট কমেছে দশ লাখ: ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে আমার ওপরে হামলাচেষ্টার যে ঘটনা ঘটেছে তাতে একদিনে বিএনপির দশলাখ ভোট কমে গেছে। ৮ ডিসেম্বর দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
