Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
নীতি-আদর্শ নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 01:15 pm
Last modified: 08 December, 2025, 01:16 pm

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নীতি-আদর্শ নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা জনগণের কল্যাণ- অর্থনৈতিক মুক্তি চাই।’
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 01:15 pm
Last modified: 08 December, 2025, 01:16 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কেবল বলছে—এই মার্কায় ভোট দিলে জান্নাত যাবেন। কিন্তু ইহকালে কিভাবে চলবে তার কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি-আদর্শ, পরিকল্পনা নেই- শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছে। তাদেরকে মানুষ চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, তার বাস স্টেশন কোথায়? প্রশ্ন করেন সালাহউদ্দিন।

সোমবার (৮ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ' বাংলাদেশ গড়ার পরিকল্পনা ' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, শেখ হাসিনা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করলো। মুখোশ গণতন্ত্রের কিন্তু তাদের ভেতরে ছিল বাকশাল। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলেন। ১৪, ১৮, ২৪ সালে অগণতান্ত্রিক শাসন পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয়, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

তিনি বলেন, 'বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে। জনগণ আমাদের কাছে কী চায় তা দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ- অর্থনৈতিক মুক্তি চাই।'

বাংলাদেশ মানেই বিএনপি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রের অপর নাম বিএনপি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেন। পরে চতুর্থ সংশোধনী বাতিল করে-পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন ১৯৭৯ সালে। দেশীয়-বিদেশীয় ষড়যন্ত্রে তিনি শাহাদাত বরণ করলেন।

খালেদা জিয়ার রাজনীতিতে আগমনের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়-১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু। ১৯৯৬ সালে জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ-এগুলো বিএনপির অবদান।

Related Topics

টপ নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ / বাংলাদেশ গড়ার পরিকল্পনা / বিএনপি / মতবিনিময় সভা / ধর্মের ট্যাবলেট / জান্নাতের টিকিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]