ডা. জুবাইদা রহমানের আগমন ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কাজে ৪ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগেই নিরাপত্তা জোরদার করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন তিনি।
