স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিডায় ইনভেস্টমেন্ট ডায়লগ
দেশীয় উদ্যোক্তাদের নিয়ে ইনভেস্টমেন্ট ডায়লগের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। ৪ ডিসেম্বর বিডার মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গভর্নর ড. আহসান এইচ মনুসর, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
