Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সোনার বার থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিমান: ট্রাম্পের 'মন জয়ে' বিশ্বনেতাদের দেয়া যত উপহার

আন্তর্জাতিক

এক্সিওস
03 December, 2025, 11:00 am
Last modified: 03 December, 2025, 11:06 am

Related News

  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

সোনার বার থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিমান: ট্রাম্পের 'মন জয়ে' বিশ্বনেতাদের দেয়া যত উপহার

এক্সিওস
03 December, 2025, 11:00 am
Last modified: 03 December, 2025, 11:06 am
২০২৫ সালের ২৯ অক্টোবর ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ‘গ্র্যান্ড অর্ডার অব মুগুঙহওয়া’ এবং সিল্লা যুগের স্বর্ণমুকুট প্রদান করেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে এবং শুল্ক নীতি শিথিল করার আশায় বিশ্বনেতারা যেন উপহার দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এরই অংশ হিসেবে গত ৪ নভেম্বর এক সুইস প্রতিনিধিদল ট্রাম্পকে ১ কেজি ওজনের একটি সোনার বার এবং একটি রোলেক্স ডেস্কটপ ঘড়ি উপহার দেয়। উপহার দেওয়া ওই সোনার বারের দাম ১ লাখ ৩০ হাজার ডলার, যার ওপর ট্রাম্পের নাম খোদাই করা ছিল।

চলতি বছর বিদেশি রাষ্ট্রনেতা ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ট্রাম্পকে দেওয়া বিলাসবহুল উপহারের তালিকায় এটি সর্বশেষ সংযোজন। প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব দামি উপহার নিয়ে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের 'ফরেন গিফটস অ্যান্ড ডেকোরেশন অ্যাক্ট' অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তারা ৪৮০ ডলারের বেশি মূল্যের কোনো উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না। তবে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা হলে বা ওই কর্মকর্তা নিজে কিনে নিলে তা বৈধ হিসেবে গণ্য হয়।

ডেমোক্র্যাট নেতৃত্বাধীন হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটির ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প ও তার পরিবার প্রথম মেয়াদে অন্তত ১১৭টি বিদেশি উপহার পেয়েছিলেন, যার আনুমানিক মূল্য ছিল ২ লাখ ৯১ হাজার ডলার।

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যেসব নজরকাড়া উপহার পেয়েছেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

মার্চ

  • আয়ারল্যান্ড: দেশটির প্রধানমন্ত্রী মিহাল মার্টিন ট্রাম্পকে শ্যামরক (একজাতীয় গুল্ম) ভর্তি একটি ওয়াটারফোর্ড ক্রিস্টাল বোল উপহার দেন। দুই দেশের দীর্ঘদিনের সেন্ট প্যাট্রিক ডে উদযাপনের রীতি মেনে এই উপহার দেওয়া হয়।
    আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিন ২০২৫ সালের ১২ মার্চ হোয়াইট হাউসের ইস্ট রুমে সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শ্যামরকের ক্রিস্টাল বোল উপহার দিচ্ছেন। ছবি: কায়লা বার্টকভস্কি/গেটি ইমেজেস
  • রাশিয়া: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে তারই একটি পোট্রেট বা প্রতিকৃতি উপহার দেন। পেনসিলভানিয়ার বাটলারের র‍্যালিতে হত্যাচেষ্টার পর মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ট্রাম্পের যে ছবিটি ভাইরাল হয়েছিল, এই পোট্রেটটি সেই মুহূর্তের আদলে তৈরি।

মে

  • কাতার: কাতারের রাজপরিবার ট্রাম্পকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বিমান উপহার দেয়, যা নতুন 'এয়ার ফোর্স ওয়ান' হিসেবে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। ২০০১ সালের পর থেকে কোনো বিদেশি রাষ্ট্রের দেওয়া উপহারের মধ্যে এটিই সবচেয়ে দামি। অন্য সব উপহারের সম্মিলিত মূল্যের চেয়েও এর দাম ১০০ গুণ বেশি, যা বড় ধরনের নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। 
    রুশ শিল্পী নিকাস সাফরোনভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন—যা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে উপহার দেন। ছবি: সেফা কারাকান/আনদালু/গেটি ইমেজেস

জুন

  • জার্মানি: ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে সাক্ষাতের সময় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ট্রাম্পের দাদার জন্মনিবন্ধনের একটি অনুলিপি উপহার দেন।
    অ্যাপলের সিইও টিম কুক ট্রাম্পকে ২৪ ক্যারেট সোনার ভিত্তির ওপর তৈরি একটি গ্লাস ডিস্ক উপহার দেন। ছবি: ডেমেট্রিয়াস ফ্রিম্যান/দ্য ওয়াশিংটন পোস্ট/গেটি ইমেজেস

আগস্ট

  • অলিম্পিক: ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক হিসেবে ট্রাম্পের ভূমিকা ও প্রতীকের স্বীকৃতিস্বরূপ তাকে ১৯৮৪ সালের অলিম্পিক মেডেলের একটি সম্পূর্ণ সেট দেওয়া হয়।
  • দক্ষিণ কোরিয়া: দেশটির প্রেসিডেন্ট লি জে মাইউং ট্রাম্পকে একটি গলফ পাটার উপহার দেন। এতে ট্রাম্পের নাম এবং '৪৫' ও '৪৭' সংখ্যা দুটি খোদাই করা ছিল, যা তার দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকে নির্দেশ করে।
    কাতারের রাজপরিবার থেকে উপহার পাওয়া বোয়িং ৭৪৭ বিমান। ছবি: রবার্তো শ্মিড্ট/এএফপি/গেটি ইমেজেস
  • অ্যাপল: যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার সময় অ্যাপলের সিইও টিম কুক ট্রাম্পকে ২৪ ক্যারেট সোনার ভিত্তির ওপর তৈরি একটি গ্লাস ডিস্ক উপহার দেন।
  • ইউক্রেন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পকে একটি গলফ ক্লাব উপহার দেওয়া হয়। এটি মূলত কনস্ট্যান্টিন কারতাভতসেভ নামের এক ইউক্রেনীয় সৈনিকের, যিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধে পা হারিয়েছেন। ওই সৈনিক জেলেনস্কির মাধ্যমে ট্রাম্পের কাছে এটি পাঠান।
    ২০২৫ সালের ৫ জুন ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পের দাদার জন্মসনদের একটি কপি উপহার দিচ্ছেন। ছবি: ব্রেন্ডান স্মিয়াওলোস্কি/এএফপি/গেটি ইমেজেস

অক্টোবর

  • জাপান: জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার প্রথম সাক্ষাতে ট্রাম্পকে জাপানি গলফার হিদেকি মাতসুয়ামার অটোগ্রাফ দেওয়া একটি গলফ ব্যাগ উপহার দেন। একই সঙ্গে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত একটি পাটারও উপহার দেন। শিনজো আবে ছিলেন ট্রাম্পের বন্ধু ও গলফ খেলার সঙ্গী।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজন কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অলিম্পিক মেডেলের একটি সেট উপহার দিচ্ছেন। ছবি: কেন্ট নিশিমুরা/ব্লুমবার্গ/গেটি ইমেজেস
  • দক্ষিণ কোরিয়া: প্রেসিডেন্ট লি জে মাইউং এবার ট্রাম্পকে একটি জমকালো সোনার মুকুট উপহার দেন। এ ছাড়া ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যাকে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা 'গ্র্যান্ড অর্ডার অফ মুগুংহওয়া'র প্রতিনিধিত্বকারী স্বর্ণপদক দেওয়া হয়েছে।
     

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / উপহার / উপহার সামগ্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]