‘পক্ষপাতদুষ্ট সংবাদ বন্ধে’ ওয়েবপেজ চালু হোয়াইট হাউসের
ট্রাম্পের মুখে বহুবার 'ফেক নিউজ' শব্দটি শোনা গেছে। গণমাধ্যমের ওপর যেন তার আস্থাই নেই। তিনি যা বলেন, তা-ই সঠিক। আর গণমাধ্যমে যা ছাপা হয় সব ভুল। এবার সেই ভুল ধরতে মাজায় গামছা বেঁধে নেমেছেন ট্রাম্প। নতুন একটি ওয়েবপেইজ যুক্ত করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে।
