খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপতি: সচিব সাগর হোসেন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. সাগর হোসেন। ৩০ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উদ্বিগ্ন বলেও সংবাদমাধ্যমকে জানান সচিব।
