১৬ দল নিয়ে কাতারে শুরু হচ্ছে আরব কাপ ২০২৫
কাতার আবারও পরিণত হয়েছে ফুটবলের মিলনমেলায়। মরুর দেশটিতে বিশ্বমানের ছয়টি স্টেডিয়ামে শুরু হচ্ছে আরব কাপ ২০২৫; যেখানে লড়বে ১৬টি দেশ। দোহা, আল খোর, লুসাইলসহ ৬টি স্টেডিয়ামের গ্যালারি প্রস্তুত সমর্থকদের উল্লাসের জন্য।
