Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট
30 November, 2025, 02:25 pm
Last modified: 30 November, 2025, 02:25 pm

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?

পৃথিবীর অন্য যেকোনো স্থানের চেয়ে মধ্যপ্রাচ্যের চিত্রটি ভিন্ন; এখানে কোকা-কোলাকে একরকম কোণঠাসা করে পেপসি পানীয় বাজার দখল করেছে। এই সাফল্যের কারণ অবশ্য আংশিকভাবে ভাগ্যের খেলা, আর বাকিটা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে চতুর কৌশলের ফল।
দ্য ইকোনমিস্ট
30 November, 2025, 02:25 pm
Last modified: 30 November, 2025, 02:25 pm
ছবি: রয়টার্স

বাগদাদ কিংবা বৈরুতের কোনো ক্যাফেতে বসে এক গ্লাস ঠান্ডা কোমল পানীয় চাইলে আপনার হাতে পেপসি তুলে দেওয়ার সম্ভাবনাই বেশি। পৃথিবীর অন্য যেকোনো স্থানের চেয়ে মধ্যপ্রাচ্যের চিত্রটি ভিন্ন; এখানে কোকা-কোলাকে একরকম কোণঠাসা করে পেপসি পানীয় বাজার দখল করেছে। এই সাফল্যের কারণ অবশ্য আংশিকভাবে ভাগ্যের খেলা, আর বাকিটা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে চতুর কৌশলের ফল।

পেপসির এই একচ্ছত্র আধিপত্যের ইতিহাস অনেক দীর্ঘ। সেই ১৯৬০-এর দশকে আরব দেশগুলো কোকা-কোলাকে বয়কট করার ঘোষণা দিয়েছিল। ইসরায়েলে একটি বোতলজাতকারখানা খোলার উদ্যোগ নেওয়ায় এই বয়কট শুরু হয়। 

যদিও ১৯৮০-এর দশকের শেষে সৌদি আরবে যুব ফুটবল বিশ্বকাপের স্পন্সর হওয়ার সময় এই বয়কটে কিছুটা শিথিলতা আসে, তবুও মাঝের দশকগুলো পেপসিকে তার অবস্থান মজবুত করার দারুণ সুযোগ এনে দেয়।

লেবাননের সফট-ড্রিঙ্কস ব্যবসায়ী কামেল আবদুল্লাহ বলছেন, এই সময়টাতে পেপসি স্থানীয় রাজনীতিকে চতুরভাবে কাজে লাগিয়েছে। ইরাকে তারা আরব অঞ্চলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি করে। যদিও তুর্কি প্রভাব বেশি থাকায় ইরাকি কুর্দিস্তানে কোকাকোলা এগিয়ে আছে।

বাগদাদের সফট ড্রিঙ্ক কোম্পানির পেপসি কারখানার ব্যবস্থাপক হায়দার আল-বাসামের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় কারখানাগুলোর মধ্যে অন্যতম। লেবাননে, পেপসি উৎপাদনের পেছনের পরিবারটি প্রভাবশালী দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। আর কোকা-কোলার বিরুদ্ধে মূল বয়কটের নেতৃত্ব দেওয়া সৌদি আরবে পেপসির বাজার ভাগ ৭০ শতাংশ।

তবে পেপসির এই নীল সমুদ্রে চোখে পড়ার মতো কোকা-কোলার লাল রঙের একটি ব্যতিক্রমী দ্বীপও রয়েছে; ফিলিস্তিন। ১৯৬০-এর দশকে বয়কট শুরু হলেও এই অঞ্চলে কোকা-কোলার চাহিদা কমেনি। কোকা-কোলার লাইসেন্সধারী জাহি খৌরির মতে, পশ্চিম তীরে কোকা-কোলার বাজার ভাগ প্রায় ৯০ শতাংশ। তিনি ২০২২ সালে গাজায় একটি কোকা-কোলা কারখানা খোলেন।

দুর্ভাগ্যবশত, গাজার ওই কারখানাটি সাম্প্রতিক যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধ উভয় কোম্পানিকেই নতুন করে চাপে ফেলেছে, কারণ ইসরায়েলকে আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই অঞ্চলের মানুষ আমেরিকান ব্র্যান্ডগুলো বয়কট করতে শুরু করে। জর্ডানের ম্যাট্রিক্স বা লেবাননের জি কোলার মতো স্থানীয় ব্র্যান্ডগুলো দ্রুত আমেরিকান কোম্পানিগুলোর আধিপত্যে ভাগ বসাতে শুরু করে।

তবে অনেকের মতেই সেগুলোর স্বাদ কোক-পেপসির মতো ততটা ভালো নয়। এরই মধ্যে কোমল পানীয়ের এই 'বিগ হিটার' কোম্পানিগুলো তাদের সাময়িকভাবে হারানো বাজার পুনরুদ্ধার করতে শুরু করেছে। আপাতত, মধ্যপ্রাচ্যের কোমল পানীয়ের ভূখণ্ড লালের অল্প ছোপসহ 'নীল' হয়েই থাকবে বলে মনে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কোকা-কোলা / পেপসি / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]