আমদানি বন্ধে বিপাকে ভারত: পেঁয়াজের দরে ধস
ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি চলছিল স্বাভাবিক পর্যায়েই। কিন্তু দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে আচমকা পিয়াজ আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। আর এতেই চরম লোকসানে পড়েছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। তারা বলেন, বাংলাদেশী আমদানিকারকদের মৌখিক আশ্বাসে সীমান্তে পিয়াঁজ মজুদ করেছিলেন তারা। ভারতের ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মহাদীপুর ও হিলি সীমান্তে কম করে হলেও মজুদ করা হয়েছিল অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ। কোটি কোটি রুপির সেই পেঁয়াজে এখন পচন ধরতে শুরু করেছে। ক্ষতি কমাতে তাই বাধ্য হয়েই স্থানীয় বাজারে জলের দরে পিয়াঁজ বিক্রি করে দিচ্ছে ভারতীয় রপ্তানিকারকরা।
