Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 06:45 pm
Last modified: 29 November, 2025, 06:50 pm

Related News

  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর

গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের বিড়ালটি হারিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনেরই বাসিন্দা আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন।
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 06:45 pm
Last modified: 29 November, 2025, 06:50 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়ালকে নৃশংসভাবে হত্যার অভিযোগে করা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (২৯ নভেম্বর) বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সাক্ষ্য গ্রহণের এই তারিখ ধার্য করেন।

আইনজীবী জাকির হোসেন জানান, গত ২৫ নভেম্বর এ মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর আদালত আগামী ২ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ধার্য তারিখে এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে।

মামলায় সাক্ষীরা হলেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী, বিড়ালের মালিক মনসুর হাসান ও রাইয়ান ইউসুফ কাজী।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত শেষে আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের বিড়ালটি হারিয়ে যায়। পরবর্তীতে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই ভবনেরই বাসিন্দা আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন।

আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও মৃত্যু নিশ্চিত করতে তিনি বিড়ালটির ওপর পা দিয়ে পাড়া দেন।

ঘটনাটি প্রত্যক্ষ করে একজন সাক্ষী তৎক্ষণাৎ করণীয় বুঝতে না পেরে বাদীকে বিষয়টি জানান। সাক্ষীগণ ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নিষ্ঠুর কায়দায় হত্যা করেছেন বলে নিশ্চিত হন বাদী।

এরপর তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।

প্রাণী হত্যার বিচার বাংলাদেশে নতুন নয়। এর আগে ২০১৭ সালে রাজধানীর রামপুরার বাগিচারটেক এলাকায় দুটি কুকুর ও ১৪টি কুকুরছানাকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অপরাধ প্রমাণিত হওয়ায় পরের বছরের ১০ মে ঢাকার একটি আদালত আসামিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন।
 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / বিড়াল হত্যা / সাক্ষ্য গ্রহণ / বিড়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]