Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 04:30 pm
Last modified: 29 November, 2025, 07:34 pm

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা

গবেষকদের মতে, এমটি মডেল ভবিষ্যতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের উপযোগী স্থান নির্ধারণে সহায়ক হবে এবং পানি ব্যবস্থাপনায় টেকসই পাম্পিং সীমা নির্ধারণেও সাহায্য করবে।
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 04:30 pm
Last modified: 29 November, 2025, 07:34 pm
সুন্দরবন। ফাইল ছবি: ইউএনবি

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তলদেশে, বিশেষ করে সুন্দরবন এলাকায় পূর্বে অজানা ছিল এমন দুটি বিশাল মিঠাপানির উৎসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, লবণাক্ততা-কবলিত এই অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণাটি গঙ্গা–ব্রহ্মপুত্র ডেল্টার (জিবিডি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পশুর নদী বরাবর পরিচালিত হয়। এখানে ভূগর্ভের বৈদ্যুতিক রোধের পার্থক্য শনাক্ত করতে গভীর-সেন্সিং ম্যাগনেটোটেলুরিক (এমটি) প্রযুক্তি ব্যবহৃত হয়।

'বেরিড ডিপ ফ্রেশওয়াটার রিজার্ভস বিনিথ স্যালিনিটি-স্ট্রেসেস' [লবণাক্ততার চাপে মাটির গভীরে চাপা পড়া মিঠাপানির উৎস] শীর্ষক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, জরিপে ভূ-পৃষ্ঠের শত শত মিটার নিচে 'আর১' ও 'আর২' নামে দুটি বৃহৎ মিঠাপানির স্তর চিহ্নিত হয়েছে।

গবেষকদের মতে, এর মধ্যে বড়টি 'আর১' জরিপ লাইনের উত্তরে অবস্থিত এবং প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত; এর গভীরতা প্রায় ৮০০ মিটার পর্যন্ত পৌঁছে। দ্বিতীয়টি, 'আর২', তুলনামূলকভাবে অগভীর ও ছোট; এটি সুন্দরবনের কেন্দ্রীয় অংশে অবস্থিত এবং অনুরূপ দৈর্ঘ্যে অনুভূমিকভাবে বিস্তৃত হলেও গভীরতা সর্বোচ্চ ২৫০ মিটার পর্যন্ত।

বিজ্ঞানীরা এই সংরক্ষিত পানিকে 'প্যালিওওয়াটার' বা 'প্রাচীন পানি' হিসেবে অভিহিত করেছেন। হাজার হাজার বছর আগে 'লাস্ট গ্লেশিয়াল ম্যাক্সিমাম' বা শেষ বরফ যুগের সময় যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম ছিল, তখন এই মিষ্টি পানি মাটির নিচে জমা হয়েছিল। সময়ের পরিক্রমায় এই জলাধারের ওপর মিহি কাদা ও শক্ত মাটির স্তর জমে প্রাকৃতিকভাবে 'সিলগালা' হয়ে গেছে, যা নোনা পানির মিশ্রণ থেকে একে রক্ষা করেছে।

সদ্য আবিষ্কৃত এই গভীর জলাধারগুলো উপকূলীয় সাধারণ ভূগর্ভস্থ পানির চেয়ে আলাদা। কারণ এগুলো প্রাচীন ও ভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে গঠিত হয়েছিল। এগুলো অত্যন্ত ধীরগতিতে পুনঃভরাট হয়। তাই একে নবায়নযোগ্য উৎসের চেয়ে একটি 'সীমিত ভূতাত্ত্বিক সম্পদ' হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানির বড় অংশই বর্তমানে লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চিংড়ি চাষ এবং ভূ-উপরিস্থ পানির মৌসুমী সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এছাড়া দেশের অনেক অভ্যন্তরীণ এলাকায় অগভীর স্তরের পানিতে আর্সেনিক থাকায় নিরাপদ পানির সরবরাহ আরও সীমিত হয়ে পড়েছে।

গবেষণায় দেখা গেছে, এই দুই জলাধারের মাঝখানে ২০ কিলোমিটার-প্রস্থের একটি লবণাক্ত অঞ্চল রয়েছে, যার নাম 'সি১'। সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত এই পরিবাহী স্তরটি শেষ বরফযুগে গঠিত পুরনো গঙ্গা নদীর খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী সময়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই খাত সামুদ্রিক পলি ও লবণাক্ত পানিতে ভরে উঠে এবং দুই মিঠাপানির স্তরের মাঝখানে প্রাকৃতিক বাধা হিসেবে রয়ে যায়।

গবেষকদের ভাষ্য, এই আবিষ্কার উপকূলীয় বাংলাদেশের ভূগর্ভে মিঠাপানি ও লবণাক্ত পানির বিন্যাস সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয়। এমটি মডেল ভবিষ্যতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের উপযোগী স্থান নির্ধারণে সহায়ক হবে এবং পানি ব্যবস্থাপনায় টেকসই পাম্পিং সীমা নির্ধারণেও সাহায্য করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রপৃষ্ঠের প্রাচীন ওঠানামা ও নদীখাতের ক্ষয়ের ফলে বিশ্বব্যাপী অন্যান্য উপকূলীয় বদ্বীপেও একই ধরনের গভীর জলাধার থাকতে পারে—এই গবেষণা সেসব ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।

Related Topics

টপ নিউজ

ভূগর্ভস্থ পানি / উপকূল / লবণাক্ততা / সুন্দরবন / সুপেয় পানি / মিঠা পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]