মার্জিন, মিউচুয়াল ফান্ড ও আইপিও নীতিমালায় আপত্তি কোথায়?
সম্প্রতি মার্জিন রুলস ও মিউচুয়াল ফান্ড রুলস সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর আইপিও রুলসের খসড়া নিয়ে আলোচনা চলছে। যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে। ক্যাপিটাল মার্কেট রিফর্ম টাস্কফোর্সের প্রস্তাবের অনেক কিছুই পাস হওয়া নীতিমালায় নেই বলে দাবি করছেন কেউ কেউ। টাস্কফোর্সের দেয়া প্রস্তাব কতটা রাখা হয়েছে? কী কী পরিবর্তন করা হয়েছে? ? টিবিএস মার্কেটসে এসব বিষয়ে বিশ্লেষন করেছেন ওই টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল-আমিন।
