Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘রাজপথে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারকে উৎখাত করতে হবে’

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
02 March, 2021, 07:55 pm
Last modified: 02 March, 2021, 07:57 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

‘রাজপথে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারকে উৎখাত করতে হবে’

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশালের বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। তারা নির্বাচনে সরকারের পক্ষপাতমূলক ভূমিকার কথা তুলে ধরেন
রাজশাহী প্রতিনিধি
02 March, 2021, 07:55 pm
Last modified: 02 March, 2021, 07:57 pm
ছবি: রাজশাহী প্রতিনিধি/ টিবিএস

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে নেতৃবৃন্দ বলেছেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারকে উৎখাত করতে হবে। এ বছরই আওয়ামী সরকারের শেষ বছর। এরপর তাদের আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

দেশব্যাপী নিদর্লীয় নিরপেক্ষ নির্বাচন, ভোট চুরি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে নগরীর নাইস কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই রাজশাহীসহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা রাজশাহী শহরে প্রবেশ করে। এরপর দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন তারা। তবে পরিবহন মালিক ও শ্রমিকরা বাস বন্ধ রাখায় নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয় বলে তারা অভিযোগ করেন। এছাড়া, মোড়ে মোড়ে পড়তে হয় পুলিশি বাধার মুখেও। তবে, সমাবেশ জুড়েই বিএনপির কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা ছিলো।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, প্রতিটি উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত সমাবেশ স্থলে আসতে বাধা দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০২১ সাল আওয়ামী সরকারের শেষ বছর। এ সময়ের পর আর এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশালের বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। তারা নির্বাচনে সরকারের পক্ষপাতমূলক ভূমিকার কথা তুলে ধরেন।

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান। এসময় সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু। তিনি বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে।

সমাবেশ উপলক্ষে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সোমবার থেকেই বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিএনপি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশ করার অনুমতি চাইলেও, প্রশাসন তাদের নাইস কনভেনশনে সেন্টারে ইনডোরে তা করার অনুমতি দেয়। সমাবেশ ঘিরে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।

 

Related Topics

টপ নিউজ

বিএনপির সমাবেশ / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]