আফগানিস্তানে কি আবারও সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র?
২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়লেও বাগরাম ঘাঁটির মায়া ছাড়তে পারেনি ওয়াশিংটন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যা স্পষ্ট হয়েছে। চীনকে মোকাবিলায় ফের ঘাঁটিটির নিয়ন্ত্রণ চাইছেন তিনি। ট্রাম্পের সেই চাওয়ায় এবার সহজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে আফগান নাগরিকের গুলি করার ঘটনা।
