Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2025, 07:05 pm
Last modified: 26 November, 2025, 10:33 pm

Related News

  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

সমাবেশে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে বাউলরা আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়।
টিবিএস রিপোর্ট
26 November, 2025, 07:05 pm
Last modified: 26 November, 2025, 10:33 pm
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল সাধকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

হামলায় চার বাউল আহত হয়েছেন। তারা হলেন- মো. মোকলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা ও সানোয়ার হোসেন। 

স্থানীয়রা জানান, বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বুধবার দুপুর আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়।

ছবি: সংগৃহীত

কয়েকজন বাউল জেলা আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও লাঠিসোটা নিয়ে হামলাকারীরা ঢোকার চেষ্টা করেন। তারা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর' স্লোগান দিতে দিতে শোডাউনও করেন। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, বাউল সাধকদের চৌরাস্তায় একটি কর্মসূচি ছিল। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন বাউল আদালত প্রাঙ্গণে অবস্থানকালেই এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় আয়োজিত মিছিলে হামলা

আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেলে খুলনায় বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় ছাত্র জনতার ব্যানারে ওই মিছিলে হামলা করেন কয়েকজন। তারা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের মারধর করে সেখান থেকে বের করে ও তাদের ব্যানার পুড়িয়ে দেন। 

জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, একই স্থানে গণতান্ত্রিক ছাত্র জোট ও ছাত্র-জনতার ব্যানারে পৃথক দুটি পক্ষ মানববন্ধন করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বাউল / হামলা / ঠাকুরগাঁও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]