বিদেশিদের টার্মিনাল দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে অবরোধ
চট্টগ্রাম বব্দরের লালদিয়া ও পানগাও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বন্দরের দুই প্রবেশ পথে প্রতীকী অবরোধ করেন শ্রমিক ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কয়েকশ শ্রমিক নগরীর পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকা ও টোল রোড এলাকায় ২৬ নভেম্বর সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত অবরোধের পরিকল্পনা থাকলেও সাড়ে ১১টার দিকে স্থগিত করেন শ্রমিকরা।
