Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
25 November, 2025, 10:25 pm
Last modified: 25 November, 2025, 11:06 pm

Related News

  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৫২১
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

এক আন্দোলনকারী জানান, আগের বিসিএস ব্যাচগুলোকে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে দেড় বছরে পর্যন্ত সময় দেওয়া হতো। কিন্তু এবার প্রিলিমিনারি ফলাফলের মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এত কম সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন এবং অযৌক্তিক।
টিবিএস রিপোর্ট 
25 November, 2025, 10:25 pm
Last modified: 25 November, 2025, 11:06 pm
ছবি: টিবিএস

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগামীকাল বুধবার সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে সারা দেশের আটটি বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শরীফ উদ্দিন। 

তিনি বলেন, পুলিশের হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন ভাই আহত হয়েছেন এবং কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাদের ছাড়া পরীক্ষায় বসতে পারি না। তাই আমরা প্রথমত ২৭ নভেম্বরের লিখিত পরীক্ষা বয়কট করলাম। 

তিনি আরও বলেন, ''পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আগামীকাল পিএসসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করাবে বা যমুনাতে নিয়ে যাবে। এজন্য আমরা সকাল ১১টা পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আমরা এক দফা দাবির দিকে যাবো এবং ৮ বিভাগেই 'ব্লকেড' কর্মসূচি পালন করব। ঢাকার মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় আছে তারা শাহবাগে অবস্থান করবে।''  

এর আগে ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আজ দুপুর ১ টা থেকে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থান নেন। বিকাল ৫ টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রাকালে শাহবাগে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরবর্তীতে সন্ধ্যা ৬ টা থেকে তারা পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন।

সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা হলেন- মো. শাহিনুর ইসলাম (২৮), মো. আতিকুর রহমান (২৯),  মো.  আবরার শাহরিয়ার উল্লাহ (২৮), মো. রিয়াজ উদ্দিন (২৭) ও মো. শাকিল (২৮)।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

ছবি: টিবিএস

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমাদের ২৫ জন আহত হয়েছে। এখন আমাদের দাবি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ চাই। এর আগে আমরা পরীক্ষায় বসব না। 

সন্ধ্যায় শাহবাগ থানার ওসি খালিদ মনসুর মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

এক আন্দোলনকারী জানান, আগের বিসিএস ব্যাচগুলোকে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে দেড় বছরে পর্যন্ত সময় দেওয়া হতো। কিন্তু এবার প্রিলিমিনারি ফলাফলের মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এত কম সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন এবং অযৌক্তিক।

ছবি: টিবিএস

উল্লেখ্য, ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা এ বছর ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী অংশ নেন, যাদের মধ্যে ১০,৬৪৪ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসি ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে।

Related Topics

টপ নিউজ

বিসিএস / পরীক্ষা / যমুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৫২১
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]