ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের জন্য কী করবেন জানালেন তারেক রহমান
আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৩ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভর্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। বিএনপি ক্ষমতায় গেলে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণে 'ইনসাফভিত্তিক বাংলাদেশ' গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান।
