Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৮ জন নিহত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2021, 06:15 pm
Last modified: 28 February, 2021, 10:18 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি
  • এবার ধোলাইপাড়ে বাসে আগুন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ 
  • মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৮ জন নিহত 

চলমান অবস্থা সম্পর্কে দেশটির ফার্স্ট ক্যাথলিক কার্ডিনাল মাওং বো তার টুইটার পোস্টে লিখেছেন, ‘মিয়ানমার এখন যেন এক যুদ্ধক্ষেত্র’
টিবিএস ডেস্ক
28 February, 2021, 06:15 pm
Last modified: 28 February, 2021, 10:18 pm
আজ ২৮ ফেব্রুয়ারি, ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলাকালে দাঙ্গা পুলিশের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন আন্দোলনকারী। ছবি: র‍য়টার্স

মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই চলছে তুমুল প্রতিবাদ-সমাবেশ। কিন্তু, বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে রক্তাক্ত দিন ছিল আজ রোববার, এদিন সামরিক শাসন বিরোধী বিক্ষোভে তাজা গুলি চালিয়েছে মিয়ানমার পুলিশ। ফলে সারাদিনে কমপক্ষে ১৮ জন মারা গেছে, বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি'র নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। সেনাবাহিনী এনএলডি'র বিরুদ্ধে গেল বছরের নভেম্বরের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে। নির্বাচনে সু চি'র দলের নিরঙ্কুশ জয়কেও তারা প্রত্যাখ্যান করেছে।    

৫০ বছরের সামরিক শাসনের পর গণতন্ত্রের দিকে মিয়ানমারের ধীর গতির উত্তরণকে পুরোপুরি থামিয়ে দেয় এ অভ্যুত্থান। তাই এর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার জনতা। পশ্চিমা দেশগুলোও বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জান্তার ক্ষমতা দখলের তীব্র নিন্দা করেছে।

চলমান অবস্থা সম্পর্কে দেশটির ফার্স্ট ক্যাথলিক কার্ডিনাল মাওং বো তার টুইটার পোস্টে লিখেছেন, 'মিয়ানমার এখন যেন এক যুদ্ধক্ষেত্র।'

সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের নানা এলাকায় বিক্ষোভ দমনে ব্যাপক শক্তি-প্রয়োগ করেছে পুলিশ। এসময় তারা স্টান গ্রেনেড, টিয়ারগ্যাস, রাবার বুলেট এমনকি আকাশমুখে তাজা গুলিও ছোঁড়ে। পুলিশের শক্তি বাড়াতে সেনা সদস্যরাও যোগ দেয়। 

এসব হামলার মুখে আহত হন অনেক মানুষ, বিক্ষোভকারীরা তাদের সঙ্গে সঙ্গেই সরিয়ে নেন। পেছনে পড়ে থাকে রক্তরঞ্জিত রাজপথ। বুকে গুলিবিদ্ধ হয়ে আহত এমন একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কর্তৃপক্ষের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইয়াঙ্গুনে শিক্ষকদের একটি সমাবেশে পুলিশ স্টান গ্রেনেড নিক্ষেপ করলে, তাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এক নারী। তার কন্যা ও এক সহকর্মী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

এছাড়া, দাওয়েই এলাকায় পুলিশ সরাসরি গুলি চালালে তিনজন নিহত হয়, আহত হয় আরও কয়েক জন। এনএলডি রাজনীতিবিদ কোয়ে মিন হিতেক রয়টার্সকে জানিয়েছেন। 

পাশাপাশি মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম দ্বিতীয় বড় শহর মান্দালয়ে আরও দুজনের মৃত্যুর সংবাদ প্রকাশ করে। 

হতাহতের সংখ্যা সম্পর্কে জানতে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক পরিষদ ও পুলিশের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু, তারা ফোনকল গ্রহণ করেননি। 

  • সূত্র: রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / বিক্ষোভ দমনে বলপ্রয়োগ / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি
  • এবার ধোলাইপাড়ে বাসে আগুন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ 
  • মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]