বিশ্বে কেন এখনও প্রতি তিন নারীর একজন সহিংসতার শিকার?
বিশ্বজুড়ে নারীর ওপর সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে— এমন চিত্র তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র নতুন প্রতিবেদন। সংস্থাটি জানায়, বিশ্বে প্রায় প্রতি তিন নারীর একজন, অর্থাৎ ৮৪ কোটি নারী, জীবনে অন্তত একবার ঘনিষ্ঠ সঙ্গী বা অন্যদের দ্বারা যৌন বা শারীরিক সহিংসতার শিকার হয়েছেন।
