দেশব্যাপী মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা কেন?
অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার- এনইআইআর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানায় সরকার। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধের এই উদ্যোগ প্রসংশিত হয় নানা মহলে। তবে এর বিরোধিতা করছেন মোবাইলফোন ব্যবসায়ীদের একাংশ।
