Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 04:50 pm
Last modified: 19 November, 2025, 05:04 pm

Related News

  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • ২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা
  • বিদেশে কার্ডে কেনাকাটা বাড়াচ্ছেন বাংলাদেশিরা, গত বছর সবচেয়ে বেশি লেনদেন ডিসেম্বরে
  • খরচ বাড়ছে সব ধরনের বিমান টিকিটের 
  • বিমানের টিকিট বিক্রির সিন্ডিকেট, বাণিজ্য বৈষম্য দূর করতে ৯ দফা দাবি আটাবের 

এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 04:50 pm
Last modified: 19 November, 2025, 05:04 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

এখন থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে বসেই আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকিট কিনতে পারবেন। গ্রাহকদের সুবিধা এবং টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু দেশে ডিজিটাল পেমেন্টের পর্যাপ্ত সুযোগ না থাকায় যাত্রীরা অনেক সময় ন্যায্য বা প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কেনা থেকে বঞ্চিত হতেন। এই বাজার জটিলতা দূর করতেই নতুন নীতিমালাটি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত ভিসাধারী বাংলাদেশি যাত্রীরা এখন থেকে দেশে কার্যরত এয়ারলাইনসগুলো থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। 

লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বৈদেশিক মুদ্রার সঠিক প্রবাহ বজায় রাখতে সার্কুলারে বলা হয়েছে, টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের এডি ব্যাংকগুলোর পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রা আয় হিসেবে গণ্য হবে।

নতুন নিয়মে ভ্রমণ কোটার আওতায় ইস্যু করা কার্ড দিয়ে টিকিটের জন্য খরচ করা সমপরিমাণ অর্থ পুনরায় কার্ডে জমা বা রিফিল করার সুযোগ রাখা হয়েছে। তবে এডি ব্যাংক যখন নিশ্চিত হবে যে টিকিট বিক্রির অর্থ অভ্যন্তরীণ ব্যাংকিং চ্যানেলে জমা হয়েছে, কেবল তখনই কার্ডে ওই অর্থ রিফিল করা যাবে।

বাংলাদেশ ব্যাংক এয়ারলাইনসগুলোকে টিকিট বিক্রির অর্থ এডি ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখার অনুমতি দিয়েছে। প্রচলিত নিয়ম মেনে এই অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে পাঠানো (রেমিট) যাবে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের এভিয়েশন টিকিটিং ব্যবস্থা আন্তর্জাতিক ডিজিটাল মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে দেশি ও বিদেশি সেলস চ্যানেলের মধ্যে ভাড়ার পার্থক্য কমে আসবে এবং ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রার ওপর নজরদারি আরও জোরদার হবে।
 
Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক কার্ড / ডেবিট কার্ড / ব্যাংক কার্ড / বিমানের টিকিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • ২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা
  • বিদেশে কার্ডে কেনাকাটা বাড়াচ্ছেন বাংলাদেশিরা, গত বছর সবচেয়ে বেশি লেনদেন ডিসেম্বরে
  • খরচ বাড়ছে সব ধরনের বিমান টিকিটের 
  • বিমানের টিকিট বিক্রির সিন্ডিকেট, বাণিজ্য বৈষম্য দূর করতে ৯ দফা দাবি আটাবের 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]