বৈশ্বিক সংঘাতে কাতার কেন ‘বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী’?
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও বিদ্রোহী সংগঠন এম২৩–এর মাঝে দোহায় যে নতুন শান্তি চুক্তি সই হয়েছে, সেটি শুধু একটি সমঝোতা নয়—এটি কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতাকারী সাফল্যের ধারাবাহিকতার নতুন অধ্যায়। গত দুই দশকে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র রাষ্ট্র কাতার বৈশ্বিক সংকট সমাধানে অন্যতম নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি পেয়েছে।
