প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে?
ফিলিস্তিনে প্রায় ৭০ হাজার মানুষ মারার পর বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল। এবার সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজে নেমেছে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তথাকথিত শান্তির দূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। আর ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন।
