মামুনের লঘুদণ্ড কেন জানালেন অ্যাটর্নি জেনারেল?
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের প্যানেল এই রায় দেন।
