Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আমরা সেদিনই শান্তি পাব, যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 05:45 pm
Last modified: 17 November, 2025, 07:19 pm

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

আমরা সেদিনই শান্তি পাব, যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব: নাহিদ

তিনি বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি- এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনেছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করি, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।’
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 05:45 pm
Last modified: 17 November, 2025, 07:19 pm
ছবি: ফোকাস বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সেদিনই শান্তি পাব, যেদিন আমাদের চোখের সামনে ফাঁসিতে ঝুলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে দেখব।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, 'আমরা সারাদেশের মানুষকে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্রজনতা এবং গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছি। আজ একটি ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থনে সংঘটিত যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজ সেই অপরাধের রায় এসেছে। আপনারা আমরা সকলেই জানি, সেই রায়ে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা এ রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি, জুলাই-আগস্টে যে ন্যায়বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম, আমার ভাই আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়েছিল ১৬ জুলাই, সেদিন শপথ নিয়েছিলাম এ হত্যার বিচার আদায় করেই ছাড়ব আমরা।'

তিনি আরও বলেন, 'জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধার ওপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আজকে আমরা পেয়েছি। বিগত ১৬ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের ওপর যে জুলুম-নির্যাতন করেছিল- গুম, খুন, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণসহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যা- এ সবকিছুর বিচারের রায় আমরা পেয়েছি। আমরা মনে করি, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।'

তিনি বলেন, 'তবে আমরা শুধু এ রায়ে সন্তুষ্ট না। আমরা দাবি জানাচ্ছি- এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনেছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করি, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।'

এনসিপির এ নেতা বলেন, 'শেখ হাসিনা খুন, গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছে।'

তিনি আরও বলেন, 'জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছিল- সেই বিচারের লড়াইয়ে আমরা এক ধাপ এগোলাম। শুধু শেখ হাসিনা না, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায় কার্যকর চাই। ছাত্রলীগ, যুবলীগ এবং জড়িত সরকারি কর্মকর্তাদেরও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।'

তিনি বলেন, 'নির্বাচন-পরবর্তী সময়েও ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এনসিপি রাজপথে থাকবে। ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কারের দাবিতে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম, যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মুক্তিগামী ছাত্রজনতা যারা জুলাই–আগস্ট থেকে আজ পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছেন- আমরা তাদের ধন্যবাদ জানাই। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই। এ রায় আসার পেছনে তাদেরও অবদান রয়েছে।'

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, 'আজকের রায়ে ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হলেও এটি প্রমাণ করে- তিনি শুধু হিসেবে ব্যক্তি নন, দলীয় ও সরকারি প্রধান হিসেবেও গণহত্যার নির্দেশদাতা ছিলেন। সুতরাং আওয়ামী লীগ দল হিসেবেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।'
 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / শেখ হাসিনা / মৃত্যুদণ্ড / ফাঁসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]