ইমরান খানকে কেন শান্তির জন্য বড় হুমকি মনে করতেন এপস্টেইন?
যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম জেফ্রি এপস্টেইন। অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানি ও পাচারের অভিযোগে ২০১৯ সালে এপস্টেইন কারাগারে আত্মহত্যা করলেও; তার সেই পাপ যেন এখন ধ্বংস করছে একসময়ের সহযোগী ও বন্ধুদের সাম্রাজ্য। কদিন আগে এপস্টেইন ইস্যুতে রাজ প্রাসাদ ও উপাধি হারাতে হয়েছে প্রিন্স অ্যান্ড্রুকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন বেকায়দায়। এবার সেই ঝড়ের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।
