মিরপুর ১০ গোলচত্বরে ভোগান্তির নেপথ্যে কী?
যন্ত্রণা আর ভোগান্তির আরেক নাম রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর। এই চত্বরের চক্করে অতিষ্ঠ মিরপুরবাসী। গোলচত্বরকে কেন্দ্র করে আশপাশের ফুটপাত পুরোটাই দখল করে নিয়েছেন স্থানীয় হকাররা। অনেকে আবার ব্যবসা সম্প্রসারণ করেছে রাস্তায়। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই ব্যস্ত সড়কে হাঁটতে হয় পথচারীদের।
