আসিফ আকবরের কণ্ঠে মাতোয়ারা সৌদির প্রবাসী বাংলাদেশিরা
বৈচিত্র্যময় জীবন প্রদর্শন এবং অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে রিয়াদের আল সুওয়াইদি পার্কে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সৌদি মিনিস্ট্রি অব মিডিয়া মন্ত্রণালয়। সৌদি সরকারের আমন্ত্রণে আসিফ আকবরসহ কয়েকজন বাংলাদেশি শিল্পী এবারের অনুষ্ঠানে অংশ নেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় গান পরিবেশন করেন আসিফ আকবর।
