Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সড়ক দুর্ঘটনায় আহত টাইগার উডসের জ্ঞান ফিরেছে 

খেলা

টিবিএস ডেস্ক
24 February, 2021, 05:10 pm
Last modified: 24 February, 2021, 05:18 pm

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

সড়ক দুর্ঘটনায় আহত টাইগার উডসের জ্ঞান ফিরেছে 

চিকিৎসার দায়িত্বে থাকা হার্বার ইউসিএলএ হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার অনীশ মহাজন জানিয়েছেন, তার পায়ের পাতার হাড় গুড়ো হয়ে গেছে।  
টিবিএস ডেস্ক
24 February, 2021, 05:10 pm
Last modified: 24 February, 2021, 05:18 pm
গেল ডিসেম্বরে নিজের শেষ টুর্নামেন্ট পিএনসি চ্যাম্পিয়নশিপে খেলার সময় টাইগার উডস। ছবি: গেটি ইমেজেস

সার্জারি সম্পন্ন হওয়ার পর জ্ঞান ফিরেছে বিখ্যাত গলফ তারকা টাইগার উডসের। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান তিনি।  

উদ্ধারকর্মী এবং ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন ১৫ বারের গলফ মেজর চ্যাম্পিয়ন। 

দুর্ঘটনার ফলে ৪৫ বছর বয়সী এই মার্কিন গলফ কিংবদন্তি তারকার বাম পায়ের নিচের দিকের টিবিয়া ও ফিবুলা হাড় দুটি মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের টিবিয়াতে এখন একটি রড প্রতিস্থাপনের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। 

উডসের পায়ের পাতা এবং গোড়ালিতেও স্ক্রু এবং পিন ব্যবহার করে সোজা রাখতে হয়েছে।  

উডসের টুইটার একাউন্টে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে যে, হাসপাতালে তার অবস্থার উন্নতি ঘটছে। 

চিকিৎসার দায়িত্বে থাকা হার্বার ইউসিএলএ হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার অনীশ মহাজন জানিয়েছেন, তার পায়ের পাতার হাড় গুড়ো হয়ে গেছে।  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উডসের গাড়িটি সরিয়ে নিচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। ছবি: বিবিসি

লস অ্যাঞ্জেলস এর শেরিফ ডিপার্টমেন্ট সূত্রে জানা যায় স্থানীয় সময় ৭টা ১৮ মিনিটে রোলিং হিলস এস্টেটস এবং র‍্যাঞ্চো প্যালোস ভার্দেস বর্ডারে উডসের দুর্ঘটনাটি হয়। তারা উডস এর বেঁচে যাওয়াকে 'সৌভাগ্যজনক' বলে উল্লেখ করেন। 

গাড়ি থেকে বের করে আনার সময় উডস নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। 

পাহাড়ের নিম্নাংশ ও বাঁকা রাস্তা হওয়ায় লস অ্যাঞ্জেলস এর ওই অঞ্চলটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। ইউএস কান্ট্রি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভার বরাতে জানা যায় যে, উডসের গাড়ি সেদিন স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি গতিতে চলছিল, ফলে তা নিয়ন্ত্রণ হারায়।  

বিখ্যাত এ তারকার সবচেয়ে ভালো বন্ধু অপর বিশ্বসেরা গলফ তারকা জাস্টিন থমাসসহ  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাস্কেটবল তারকা স্টিফেন কারি এবং গায়িকা মারিয়াহ ক্যারি প্রমুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে উডসের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।  

প্রসঙ্গত, জানুয়ারিতেই নিজের পঞ্চম ব্যাক সার্জারি থেকে সদ্য সেরে উঠছিলেন টাইগার উডস। গত সপ্তাহে জেনেসিস ইনভাইটেশনাল পিজিএ ট্যুর ইভেন্টে হোস্টের দায়িত্ব পালন করতে তিনি  লস অ্যাঞ্জেলসে ছিলেন। সেখানকারই একটি টুর্নামেন্ট গাড়ি চালিয়ে আসার সময় তিনি দুর্ঘটনায় পতিত হন। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

টাইগার উডস / গলফ কিংবদন্তি / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]