Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
এপস্টিনের ই-মেইল ফাঁস: ‘ভুক্তভোগী মেয়েদের বিষয়ে জানতেন ট্রাম্প, একজনের সঙ্গে ছিলেন ঘণ্টাখানেক'

আন্তর্জাতিক

রয়টার্স
13 November, 2025, 12:20 pm
Last modified: 13 November, 2025, 12:25 pm

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

এপস্টিনের ই-মেইল ফাঁস: ‘ভুক্তভোগী মেয়েদের বিষয়ে জানতেন ট্রাম্প, একজনের সঙ্গে ছিলেন ঘণ্টাখানেক'

২০১৯ সালে একটি ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ট্রাম্প 'ভুক্তভোগী মেয়েদের সম্পর্কে জানতেন' এবং 'বহুবার এপস্টিনের বাড়িতে এসেছিলেন।' 
রয়টার্স
13 November, 2025, 12:20 pm
Last modified: 13 November, 2025, 12:25 pm
ছবি: ডেভিডফ স্টুডিওজ ফটোগ্রাফি

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। বুধবার প্রকাশিত এপস্টিনের ২০১১ সালের একটি ইমেইল বলছে, ট্রাম্প এপস্টিনের যৌন নির্যাতন ও ভুক্তভোগী নারীদের বিষয়ে জানতেন। এমনকি এপস্টিনের বাড়িতে একজন নারীর সঙ্গে 'ঘণ্টার পর ঘণ্টা সময়' কাটিয়েছেন ট্রাম্প।

বুধবার মার্কিন কংগ্রেসে নতুন এক ডেমোক্র্যাট সদস্যের শপথ গ্রহণের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। 

প্রকাশিত ইমেইলগুলো এপস্টিন, লেখক মাইকেল উলফ ও ব্রিটিশ সমাজসেবী ঘিসলেইন ম্যাক্সওয়েলের মধ্যে আদান–প্রদান করা হয়েছিল। এপস্টিনের যৌন পাচার চক্রে সহযোগিতার দায়ে ম্যাক্সওয়েল বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

২০১৯ সালে উলফকে পাঠানো একটি ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ট্ট্রাম্প 'মেয়েদের সম্পর্কে জানতেন' এবং 'বহুবার এপস্টিনের বাড়িতে এসেছিলেন।' 

আরেকটি ইমেইলে তিনি উল্লেখ করেন যে ট্রাম্প তার একজন ভুক্তভোগীর সঙ্গে 'ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছিলেন'। 

দিনের শেষ দিকে, রিপাবলিকানরা এপস্টিন-সম্পর্কিত প্রায় ২০ হাজার নথি প্রকাশ করে। এসব নথিতে ট্রাম্পের নাম বারবার উঠে এসেছে, তবে তার রাজনৈতিক জীবন বা যৌন আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে। 

একটি কথোপকথনে, এপস্টিন ১৯৯৩ সালে 'ডোনাল্ডকে তার এক ২০ বছর বয়সী বান্ধবী দিয়েছিলেন' বলে উল্লেখ করেন। যদিও তিনি রসিকতা করছিলেন কিনা, তা স্পষ্ট নয়।

তবে এপস্টিনের যৌন পাচারের বিষয়ে জানার কথা বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, রেকর্ড ৪৩ দিনের শাটডাউন পরিস্থিতি থেকে মনোযোগ সরাতেই ডেমোক্র্যাটরা এই ইমেইলগুলো প্রকাশ করেছে।

ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

এপস্টিন / জেফরি এপ্সটিন / ইমেইল ফাঁস / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]