Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘যুক্তরাষ্ট্রের যথেষ্ট মেধাবী জনবল নেই’: এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান বদলালেন ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য হিন্দুস্তান টাইমস
13 November, 2025, 09:35 am
Last modified: 13 November, 2025, 09:38 am

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

‘যুক্তরাষ্ট্রের যথেষ্ট মেধাবী জনবল নেই’: এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান বদলালেন ট্রাম্প

এইচ-১বি ভিসা ইস্যুতে ট্রাম্পের এই অপ্রত্যাশিত অবস্থানের পরিবর্তন ঘটে ফক্স নিউজের ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারের সময়। সেখানে তিনি দক্ষ অভিবাসী কর্মীদের গুরুত্বের পক্ষে যুক্তি দেন।
দ্য হিন্দুস্তান টাইমস
13 November, 2025, 09:35 am
Last modified: 13 November, 2025, 09:38 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এইচ-১বি ভিসা প্রকল্পের পক্ষে অবস্থান নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মেধাবী জনবল আনার প্রয়োজন রয়েছে।

এইচ-১বি ভিসা ইস্যুতে ট্রাম্পের এই অপ্রত্যাশিত অবস্থানের পরিবর্তন ঘটে ফক্স নিউজের ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারের সময়। সেখানে তিনি দক্ষ অভিবাসী কর্মীদের গুরুত্বের পক্ষে যুক্তি দেন।

ট্রাম্প বলেন, ব্যাপক প্রশিক্ষণ ছাড়াই উৎপাদন ও প্রতিরক্ষা খাতের জটিল ভূমিকায় দীর্ঘদিন ধরে বেকার থাকা আমেরিকানদের সহজে কাজে লাগানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

প্রশাসন এইচ-১বি ভিসার বিধিনিষেধকে বড় অগ্রাধিকার দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী মানুষকে দেশে আনা দরকার। তিনি বলেন, 'আমাদের দেশে মেধা আনতে হবে।'

আমেরিকায় যথেষ্ট মেধা নেই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'না, নেই। না, নেই... না, আপনার নেই... কিছু কিছু ক্ষেত্রে আপনার যথেষ্ট মেধাবী জনবল নেই এবং আপনাকে আনতে হবে... মানুষের শিখতে হয়।'

এই অবস্থানের নমনীয়তা আসে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে ব্যাপক দমননীতি চালাচ্ছে।

প্রযুক্তি কর্মী ও চিকিৎসকসহ ভারতীয় পেশাজীবীরাই এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি ব্যবহারকারী।

ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি

এই বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন 'এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম' সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে 'কিছু নন-ইমিগ্র্যান্ট কর্মীর প্রবেশে বিধিনিষেধ' শীর্ষক একটি ঘোষণা জারি করে।

ঘোষণা অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরের পরে দাখিল করা নির্দিষ্ট এইচ-১বি আবেদনগুলোর যোগ্যতার শর্ত হিসেবে অতিরিক্ত ১,০০,০০০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে স্পষ্ট করে জানায়, নতুন ফি-এর প্রয়োজন কেবল সেই ব্যক্তি বা কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা ২১ সেপ্টেম্বরের পরে নতুন এইচ-১বি আবেদন দাখিল করবে বা এইচ-১বি লটারিতে অংশ নেবে।

বর্তমান ভিসাধারী এবং সেই তারিখের আগে জমা দেওয়া আবেদনগুলো এতে প্রভাবিত হবে না। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের লটারিতে অংশগ্রহণের জন্য জমা দেওয়া আবেদনসহ সময়সীমার মধ্যে দাখিল করা কেসগুলোও এই নীতির আওতায় পড়বে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / এইচ-১বি ভিসা / অভিবাসন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]