Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
চট্টগ্রামের হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:50 pm
Last modified: 12 November, 2025, 09:53 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২০
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

চট্টগ্রামের হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশু বিভাগের শয্যার সংখ্যা ১০০, কিন্তু বর্তমানে প্রতি দিন প্রায় ২০০ শিশু ভর্তি থাকছেন। এর মধ্যে ৭০–৮০ শতাংশ শিশু নিউমোনিয়ার রোগী।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:50 pm
Last modified: 12 November, 2025, 09:53 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রধান সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও শীতল মৌসুমের প্রভাবে শিশু ওয়ার্ডগুলোতে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশু বিভাগের শয্যার সংখ্যা ১০০, কিন্তু বর্তমানে প্রতি দিন প্রায় ২০০ শিশু ভর্তি থাকছেন। এর মধ্যে ৭০–৮০ শতাংশ শিশু নিউমোনিয়ার রোগী।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪০০ শয্যার বিপরীতে বর্তমানে ৩৫০ শিশু ভর্তি, যাদের প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজেও ১২০ শয্যার স্থানে ১২৯ শিশু ভর্তি, অধিকাংশই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছে।

এর মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি তিন থেকে ৯ মাস বয়সী শিশুদের।

চিকিৎসকরা সতর্ক করেছেন, শ্বাসকষ্ট বা সর্দি-কাশি দেখা দিলে সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। শিশুদের নিয়মিত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং সর্দি-কাশি হলে শিশুর নাক পরিষ্কার রাখতে হবে যেন সহজে শ্বাস নিতে পারে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বিজয় তালুকদার বলেন, 'হাসপাতালের প্রায় সব শয্যা নিউমোনিয়ার রোগী দিয়ে ভর্তি। প্রতিদিন বহির্বিভাগে দুই শতাধিক শিশু চিকিৎসা নিতে আসে, যারা একই রোগে ভুগছে।'

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ জানান, 'সম্প্রতি হঠাৎ ঠান্ডা ও আর্দ্রতার কারণে সংক্রমণ দ্রুত বেড়েছে। শিশুদের শ্বাসকষ্ট ও বুক ওঠানামার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় ১৮–২৪ শতাংশ নিউমোনিয়ার কারণে।

বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়ার অভ্যাস এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো সংক্রমণ ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / নিউমোনিয়া / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২০
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]