Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
তৈরি পোশাকখাতে প্রণোদনার ঋণ পরিশোধের সময়সীমা আরো ৬ মাস বাড়লো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 February, 2021, 09:35 pm
Last modified: 23 February, 2021, 09:41 pm

Related News

  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা
  • বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক রপ্তানিতে বিপুল অদৃশ্য ক্ষতি: শিল্পনেতারা 
  • ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়ল ৪১ শতাংশ

তৈরি পোশাকখাতে প্রণোদনার ঋণ পরিশোধের সময়সীমা আরো ৬ মাস বাড়লো

আগামী ১ মার্চ থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে
টিবিএস রিপোর্ট
23 February, 2021, 09:35 pm
Last modified: 23 February, 2021, 09:41 pm
তৈরি পোশাক কারখানার কর্মী। আলোকচিত্রী: মুমিত এম

কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ থেকে পোশাক কারখানা মালিকদের নেওয়া ঋণ পরিশোধের সময় আরো ছয় মাস বাড়ানো হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ-বিভাগ এ সিদ্ধান্ত নিয়ে, বাংলাদেশ ব্যাংকের প্রতি প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়েছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের ১ মার্চ থেকে আরও ৬ মাস সময় প্রদান করা যেতে পারে। মোট ১২ মাস গ্রেস পিরিয়ড ছাড়া ১৮টি কিস্তিতে ঋণ পরিশোধের শর্ত থাকতে হবে। 

চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাক্টরি মালিকদের অনুরোধে সাড়া দিয়ে, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

এর আগে গেল বছর করোনার অভিঘাত মোকাবেলায় তৈরি পোশাক শিল্পের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্রথম প্যাকজটি ছিল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার। এই প্যাকজ থেকে নেয়া ঋণের কোন সুদ ছিল না, শুধু ২ শতাংশ সার্ভিস চার্জ ধরা হয়েছে।

তবে প্রয়োজনের তুলনায় এই ঋণ কম হওয়ায়, আরো সাড়ে ৫ হাজার কোটি টাকা এর সাথে যোগ করা হয়। তবে এই সাড়ে ৫ হাজার কোটি টাকা থেকে নেয়া ঋণের সুদ ধরা হয়েছে ৪ শতাংশ। সব মিলিয়ে তৈরি পোশাকখাতের বেতন-ভাতার জন্য প্যাকেজের আকার ১০,৫০০ কোটি টাকার।

দ্বিতীয় প্যাকেজটি ছিল ৩০ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) প্যাকেজ। এই প্যাকেজ থেকে নেওয়া ঋণের সুদহারও ধরা হয়েছে ৪ শতাংশ। বেতনভাতার জন্য পরবর্তীতে যে সাড়ে ৫ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে- তা এই প্যাকেজ থেকেই দেওয়া হয়েছিল। 

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধানখাত তৈরি পোশাক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সরাসরি ৪০ লাখ শ্রমিক এখাতে যুক্ত আছেন। রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি আসে এখাত থেকে। 

তবে করোনার প্রভাবে তৈরি পোশাকের রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) পোশাক খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৪৪ শতাংশ কমেছে।

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক খাত / কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ / ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে পোশাক খাতে গতি আসবে: বিশেষজ্ঞরা
  • বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক রপ্তানিতে বিপুল অদৃশ্য ক্ষতি: শিল্পনেতারা 
  • ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়ল ৪১ শতাংশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]