Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
নিরাপত্তা উদ্বেগের মাঝে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি বেবিচকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:35 am
Last modified: 12 November, 2025, 09:41 am

Related News

  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

নিরাপত্তা উদ্বেগের মাঝে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি বেবিচকের

সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এবার তার সঙ্গে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:35 am
Last modified: 12 November, 2025, 09:41 am

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

তিনি টিবিএসকে বলেন, "দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিধি-বিধান প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। এটি কোনো বিশেষ তারিখ বা ঘটনাকে কেন্দ্র করে জারি করা হয়নি।"

সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এবার তার সঙ্গে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল কার্যক্রম ও মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও রাখতে হবে।

এছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদান নিশ্চিত করতে সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও আরও জোরদার করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বেবিচক / নিরাপত্তা উদ্বেগ / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]