Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়

বিনোদন

আল জাজিরা, দ্যা গার্ডিয়ান
11 November, 2025, 12:05 pm
Last modified: 11 November, 2025, 12:22 pm

Related News

  • একজন নরসুন্দর ও লেখক: সেলুনেই গড়েছেন হাজার বইয়ের পাঠাগার
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • নিরামিষাশী: হান কাং
  • কায়রোস উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন জেনি এরপেনবেক
  • যুদ্ধ অস্থিরতার এই সময়ে পশ্চিমা দুনিয়ায় ভৌতিক-হরর উপন্যাসের বিক্রি বেড়েছে

‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়

৫১ বছর বয়সী সলয় ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেসাই এবং ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখককে পেছনে ফেলে ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড (৬৫,৫০০ ডলার) মূল্যের এই পুরস্কার জিতেছেন।
আল জাজিরা, দ্যা গার্ডিয়ান
11 November, 2025, 12:05 pm
Last modified: 11 November, 2025, 12:22 pm
বুকার পুরস্কার হাতে হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সলাই। ছবি: এপি

২০২৫ সালের বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সলয়। 'ফ্লেশ' উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। উপন্যাসটিতে এক যন্ত্রণাকাতর হাঙ্গেরীয় অভিবাসীর সৌভাগ্য অর্জন এবং তা হারানোর গল্প বলা হয়েছে।

সোমবার লন্ডনে অনুষ্ঠিত বুকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৫১ বছর বয়সী সলয় ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেসাই এবং ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখককে পেছনে ফেলে ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড (৬৫,৫০০ ডলার) মূল্যের এই পুরস্কার জিতেছেন।

সরল গদ্যে লেখা 'ফ্লেশ' স্বল্পভাষী ইস্তভানের জীবনকাহিনী তুলে ধরে। গল্পে দেখা যায়, কিশোর বয়সে বয়স্ক মহিলার সঙ্গে তার সম্পর্ক, পরে যুক্তরাজ্যে একজন সংগ্রামী অভিবাসী হিসেবে জীবন কাটানো এবং শেষ পর্যন্ত লন্ডনের উচ্চবিত্ত সমাজের বাসিন্দা হয়ে ওঠা।

১৫৩টি জমা পড়া উপন্যাস থেকে সলয়ের বইটি বেছে নেয় একটি বিচারক প্যানেল, যেখানে আইরিশ লেখক রডি ডয়েল এবং 'সেক্স অ্যান্ড দ্য সিটি' খ্যাত অভিনেত্রী সারাহ জেসিকা পার্কারও ছিলেন।

প্যানেলের চেয়ারম্যান রডি ডয়েল, যিনি ১৯৯৩ সালে বুকার পুরস্কার জিতেছিলেন, বলেন, বিচারকরা "এর মতো কিছু আগে কখনো পড়েননি।" তিনি যোগ করেন, "বইটি অনেক দিক থেকে বিষণ্ণ, কিন্তু পড়তে ভীষণ আনন্দদায়ক।"

ডয়েল আরও বলেন, "সচেতনভাবে কেউ না জানলেও, আমাকে এমনভাবে বড় করা হয়েছিল যে আমি যেন কখনো না কাঁদি। আমি বিষয়টি বুঝে সিদ্ধান্ত নিয়েছি যে এটি অর্থহীন, কিন্তু ইস্তভান 'সেই ধরনেরই একজন পুরুষ।'"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকরা বলেছেন, "'ফ্লেশ' শ্রেণি, ক্ষমতা, অন্তরঙ্গতা, অভিবাসন এবং পুরুষত্ব নিয়ে এক গভীর ধ্যান। এটি একজন মানুষের জীবনের বিভিন্ন গঠনমূলক অভিজ্ঞতার অসামান্য প্রতিচ্ছবি।"

পুরস্কার গ্রহণের সময় সলয় বিচারকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "'ফ্লেশ' নামের একটি উপন্যাস বুকার পুরস্কার জিততে পারে কি না—আপনারা এখন উত্তর পেয়েছেন।"

বিজয়ীর জন্য ৫০,০০০ পাউন্ডের পাশাপাশি সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রত্যেক লেখক ও অনুবাদককে ২,৫০০ পাউন্ড করে দেওয়া হয়।

সলয় কানাডায় জন্মগ্রহণ করেন, যুক্তরাজ্যে বেড়ে ওঠেন এবং বর্তমানে ভিয়েনায় বসবাস করছেন। তিনি এর আগে ২০১৬ সালে নয়জন ভিন্ন পুরুষের গল্প নিয়ে লেখা 'অল দ্যাট ম্যান ইজ'-এর জন্য বুকারের চূড়ান্ত তালিকায় ছিলেন। 'ফ্লেশ' তার ষষ্ঠ উপন্যাস।

সলয় বিবিসি রেডিওকে বলেন, "যদিও আমার বাবা হাঙ্গেরীয়, আমি হাঙ্গেরিতে পুরোপুরি স্বস্তি বোধ করিনি। আমি সবসময় কিছুটা বহিরাগত বোধ করেছি, এবং যুক্তরাজ্য ও লন্ডন থেকেও একই অনুভূতি ছিল। আমি এমন একটি বই লিখতে চেয়েছিলাম যা হাঙ্গেরি এবং লন্ডনের মধ্যে বিস্তৃত এবং এমন একটি চরিত্রকে কেন্দ্র করে, যে কোনো জায়গাতেই পুরোপুরি স্বচ্ছন্দ নয়।"

'ফ্লেশ' সলয়ের ষষ্ঠ কথাসাহিত্য। বুকার জয়ের মাধ্যমে তার প্রকাশক জোনাথন কেপ দশমবারের মতো পুরস্কারটি জিতল। পেঙ্গুইনের এই অঙ্গপ্রতিষ্ঠানটি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার জিতেছে। গত বছরের বিজয়ী উপন্যাস সামান্থা হার্ভির 'অরবিটাল'-ও প্রকাশ করেছিল কেপ।

বুকার পুরস্কার ১৯৬৯ সালে প্রথম দেওয়া হয়। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন— সালমান রুশদি, ইয়ান ম্যাকইউয়ান, অরুন্ধতী রায়, মার্গারেট অ্যাটউড এবং সামান্থা হার্ভে। আন্তর্জাতিক বুকার পুরস্কারের আলাদা বিভাগে এই বছরের মে মাসে ভারতীয় লেখক বানু মুশতাক তার উপন্যাস 'হার্ট ল্যাম্প'-এর জন্য পুরস্কৃত হন।

Related Topics

টপ নিউজ

বুকার / ডেভিড সলাই / উপন্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • একজন নরসুন্দর ও লেখক: সেলুনেই গড়েছেন হাজার বইয়ের পাঠাগার
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • নিরামিষাশী: হান কাং
  • কায়রোস উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন জেনি এরপেনবেক
  • যুদ্ধ অস্থিরতার এই সময়ে পশ্চিমা দুনিয়ায় ভৌতিক-হরর উপন্যাসের বিক্রি বেড়েছে

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]