Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ইকুয়েডরের কারাগারে দুটি গোষ্ঠীর দাঙ্গায় নিহত ৩১; ২৭ জনকেই ঝুলিয়ে হত্যা

আন্তর্জাতিক

বিবিসি
11 November, 2025, 10:30 am
Last modified: 11 November, 2025, 10:33 am

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

ইকুয়েডরের কারাগারে দুটি গোষ্ঠীর দাঙ্গায় নিহত ৩১; ২৭ জনকেই ঝুলিয়ে হত্যা

২০২১ সাল থেকে এ পর্যন্ত ইকুয়েডরের কারাগারগুলোতে দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিবিসি
11 November, 2025, 10:30 am
Last modified: 11 November, 2025, 10:33 am
ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলীয় একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৭ জনের মৃত্যু শ্বাসরোধ করে ও ফাঁসিতে ঝুলিয়ে হয়েছে। 

গেল রোববারের এই ঘটনাটি লাতিন আমেরিকার দেশটিতে চলমান কারা-সহিংসতার সর্বশেষতম নৃশংস উদাহরণ।

গেল রোববার ঘটনাটি ঘটেছে মাচালা শহরের এল ওরো কারাগারে। ইকুয়েডরের কারা প্রশাসন সংস্থা 'স্নাই' (SNAI) এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোরে কারাগারে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

এতে প্রাথমিকভাবে চারজন বন্দি নিহত ও এক পুলিশ সদস্যসহ ৩৩ জন বন্দি আহত হন। এর কয়েক ঘণ্টা পর, কারাগারের তৃতীয় তলার একটি ব্লক থেকে আরও ২৭ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিরাপত্তাকর্মীরা। 

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের একটি নতুন নির্মিত কারাগারে স্থানান্তরের পরিকল্পনার জেরে এই দাঙ্গার সূত্রপাত হয়। 

স্থানীয় বাসিন্দারা কারাগারের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান বলে জানান। পরে পুলিশের এলিট ফোর্স কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচারকারী বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা প্রায়শই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দিচ্ছে। অতিরিক্ত বন্দি, দুর্নীতি এবং কর্তৃপক্ষের দুর্বল নিয়ন্ত্রণের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

২০২১ সাল থেকে এ পর্যন্ত কারাগারগুলোতে দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে এই একই কারাগারে গোষ্ঠীগত সহিংসতায় ১৩ জন বন্দি ও একজন কারারক্ষী নিহত হয়েছিলেন। কয়েক দিন পরই এসমেরালডাস শহরের আরেকটি কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন প্রাণ হারান।

বন্দিদের স্বজনেরা কারাগারের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে আলাদা রাখার দাবি জানিয়েছেন। অন্যদিকে, মাচালা শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে শহরের কেন্দ্র থেকে এই কারাগারটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার সান্তা এলেনা প্রদেশে 'এল এনকুয়েন্ত্রো' নামে একটি নতুন কারাগার নির্মাণের ঘোষণা দেয়, যা চলতি মাসেই চালু হওয়ার কথা।

ইকুয়েডরে ক্রমবর্ধমান সহিংসতার পেছনে কারাগারভিত্তিক গোষ্ঠীগুলোর বড় ভূমিকা রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে 'লস লোবোস' ও 'লস চোনেরোস'কে যুক্তরাষ্ট্র চলতি বছরের সেপ্টেম্বরে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করে।

Related Topics

টপ নিউজ

ইকুয়েডর / কারাগার / স্নাই / এসমেরালডাস / এল এনকুয়েন্ত্রো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]