মহাকাশে রাশিয়া পশ্চিমাদের জন্য হুমকি কেন?
বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেম দাঁড়িয়ে আছে স্যাটেলাইটের ওপর। মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠিয়ে যার নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা। এবার তাদের সেই স্যাটেলাইটের ওপর নজর পড়েছে রাশিয়ার। পশ্চিমা স্যাটেলাইটের গতিবিধির ওপর সূক্ষ্ম নজর রাখছে মস্কো। জ্যামিংয়ের মাধ্যমে যোগাযোগে সৃষ্টি করছে বাধা। চেষ্টা চালাচ্ছে মহাকাশে ত্রাসের রাজত্ব কায়েম করার। মহাকাশে মস্কোর এমন হস্তক্ষেপ এখন রীতিমতো পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। সিএনএন-এর এক প্রতিবেদনের আলোকে মহাকাশে রাশিয়ার ত্রাসের রাজত্ব নিয়ে জানাব।
