Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:10 pm
Last modified: 10 November, 2025, 08:20 pm

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০-তে।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:10 pm
Last modified: 10 November, 2025, 08:20 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৮০টি আসন কমিয়ে এবার ৫ হাজার ১০০ আসন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হয়েছে।

বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০-তে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ ১৪টি মেডিকেল কলেজে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর তিনটি মেডিকেল কলেজে আসন বেড়েছে।

যেসব মেডিকেল কলেজর সিট কমেছে

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজের ২৫ টি করে সিট কমেছে।

এই আট মেডিকেল কলেজে আগে ২৫০টি করে সিট ছিলো, এখন তা ২২৫ হয়েছে। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সিট ২৩০ থেকে ৫ কমিয়ে ২২৫টি করা হয়েছে।

হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে সিট কমিয়ে এসব মেডিকেল কলেজে ৫০টি করে সিট  নির্ধারণ করা হয়েছে।

তবে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজের ২৫ টি করে সিট বাড়ানো হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

মেডিকেল আসন সংখ্যা / মেডিকেল কলেজ / স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]