Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে প্রায় এক লাখ সেনা, অঞ্চলভেদে থাকবে কমান্ডো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 11:50 am
Last modified: 10 November, 2025, 11:58 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে প্রায় এক লাখ সেনা, অঞ্চলভেদে থাকবে কমান্ডো

নির্বাচনকে সামনে রেখে মোট আট দিন— নির্বাচনের তিন দিন আগে, নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন— সেনা মোতায়েন রাখার প্রস্তাব করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 11:50 am
Last modified: 10 November, 2025, 11:58 am
প্রতীকী ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আট দিনের জন্য মোতায়েন থাকবে প্রায় এক লাখ সেনা, ব্যবহার করা হবে ড্রোন, প্রয়োগ করা হবে বিচারিক ক্ষমতা, এবং গুজব প্রতিরোধে চালু করা হবে বিশেষ অ্যাপ। এসব কার্যক্রমে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

নির্বাচন সামনে রেখে গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এ পরিকল্পনা প্রকাশ করেছে সেনাবাহিনী। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন বাহিনী প্রধান, বিভাগ প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। নিয়ম অনুযায়ী সভার কার্যবিবরণী পরবর্তীতে উপস্থিতি ও সংশ্লিষ্টদের পাঠানো হয়।

সভা সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনে সহিংসতার ঝুঁকি মোকাবেলায় দেশের ৬২টি জেলায় সেনাবাহিনী ইতোমধ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর অধীনে মোতায়েন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে মোট আট দিন— নির্বাচনের তিন দিন আগে, নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন— সেনা মোতায়েন রাখার প্রস্তাব করা হয়েছে। এ সময় প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য মাঠে কাজ করবেন বলে জানানো হয়।

সভায় বলা হয়, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোটার ও কর্মকর্তাদের ওপর হামলা, এমনকি বসতবাড়িতে হামলা বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে— এমন ঝুঁকি ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সারা দেশে অস্থায়ী ক্যাম্প বসানো, গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে নজরদারি, সংখ্যালঘুপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা এবং বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তা পরিবহনে হেলিপ্যাড প্রস্তুত রাখা, প্রয়োজনে যানবাহন অধিগ্রহণ, সেনাবাহিনীর ড্রোন ব্যবহার, আর্মি এভিয়েশন প্রস্তুত রাখা এবং অঞ্চলভেদে কমান্ডো মোতায়েনের কথাও আলোচনায় উঠে আসে।

সভায় আরও জানানো হয়, সরকার সেনাবাহিনীকে ইতোমধ্যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। প্রয়োজনে বিচারিক ক্ষমতা পেলে নির্বাচনে সেনাবাহিনী আরও কার্যকরী ভূমিকা রাখতে পারবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাসদস্যদের কেন্দ্রের ভেতরে যাওয়ারও অনুমতি লাগতে পারে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রাখার প্রস্তাবও সভায় করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনি দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে বলেও সভায় জানানো হয়।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / সেনা মোতায়েন / কমান্ডো / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]