খালেদা জিয়ার প্রার্থিতা ঘিরে উচ্ছ্বাসে ভাসছে দিনাজপুর
৩ নভেম্বর রাত থেকেই চলছে দিনাজপুর জেলায় আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানান কর্মসূচী। ওইদিন সারাদেশে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থী ঘোষণা করা হয় ওইদিন।
