Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2025, 07:20 pm
Last modified: 07 November, 2025, 08:19 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩০

এসময় বেশ কিছু দোকান ভাঙচুর ও ১০/১৫টি মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
07 November, 2025, 07:20 pm
Last modified: 07 November, 2025, 08:19 pm
ছবি: টিবিএস

ফরিদপুরের বোয়ালমারীতে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'- উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনকে কেন্দ্র করে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এসময় বেশ কিছু দোকান ভাঙচুর ও ১০/১৫টি মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় দুই প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল বেশ কিছু দিন ধরে।

বিকেলে বোয়ালমারী উপজেলার ওয়াপদা মোড়ে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকরা অবস্থান নেয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে।

এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজিত নেতা-কর্মীরা এসময় সেখানে থাকা ১০/১৫টি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, ওয়াবদা মোড়ে অবস্থিত হারুন কমপ্লেক্স ভবন ভাঙচুরসহ বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে সংঘর্ষকারীরা।  প্রায় এক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এসময় উভয়পক্ষের অন্তত ২৫/৩০ জন আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ছবি: টিবিএস

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, 'উপজেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করি। এসময় বিএনপি ঝুনু গ্রুপের সমর্থকরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণসহ আমাদের নেতা-কর্মীদের মেরে আহত করে।'

তিনি বলেন, 'এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই আমরা।'

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, 'ঝুনু গ্রুপের কর্মসূচি সকাল ১০টার সময় ঘোষণা দেওয়া ছিল। আমরা এ কারণেই বিকালে কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তারা সে কর্মসূচি থেকে সরে এসে বিকেলে আমাদের মিছিলে হামলা চালায়। আমাদের নেতা-কর্মীদের মেরে আহত করে।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদিকে, উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু অভিযোগ করে বলেন, 'আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপজেলা বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। এ সময় আমাদের প্রায় ৩০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের পার্টি অফিসেও ভাঙচুর চালায় তারা।'

তিনি আরও বলেন, 'এ সময় তারা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

এ বিষয় নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, 'বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।'

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / বিএনপি / সংঘর্ষ / মোটরসাইকেলে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]