Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 02:30 pm
Last modified: 06 November, 2025, 02:32 pm

Related News

  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা কিভাবে আহত হয়েছেন জিজ্ঞসা করলে বাদী জানান, তিনি আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন এবং সঙ্গে সঙ্গেই আসামিরা তাকে মারধর শুরু করে।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 02:30 pm
Last modified: 06 November, 2025, 02:32 pm
ছবি: সংগৃহীত

জিজ্ঞাসাবাদের নামে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করেন মো. জাহাঙ্গীর নামে এক জুলাই যোদ্ধা। 

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এবং তাহমিনা আক্তার লিজা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালু রহমান সায়েম, সোনিয়া আক্তার লুবনা, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, মেহেদী হাসান প্রিন্স ও জাহিদ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ১৮ জুলাই জুলাই আন্দোলনের সময় কাঁচপুর ব্রিজের ওপর আওয়ামী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে গুলিবিদ্ধ হন বাদী। জুলাই ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে বিপ্লবী ও শহীদদের আত্মত্যাগে প্রতি ভালবাসা জানায়। 

এরই ধারাবাহিকতায় মামলার বাদী গত ২৭ মে দুপুর ১২টার দিকে জুলাই ফাউন্ডেশনের অফিসে যায় এবং আসামিদের সাথে সাক্ষাৎ করেন। এরপর বাদীর নিজের অনুদান পাওয়ায় জন্য কিছু দালিলিক প্রমাণ দাখিল করে। 

পরবর্তীতে আসামিরা বাদীকে জুলাই ফাউন্ডেশনে ১টি আলোবিহীন কক্ষে নিয়ে যায় এবং তারা বাদীকে জিজ্ঞাসা করে কিভাবে আহত হয়েছে? তখন বাদী জানান, আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গেই আসামিরা বাদীকে মারধর শুরু করে। ১ নং আসামি (সাইদুর রহমান শাহিদ) তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে সজোরে বাদীর মাথায় বার বার আঘাত করতে থাকে। একপর্যায়ে বাদী সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে বাদীর জ্ঞান ফিরলে আসামিরা পুনরায় তাকে মারধর শুরু করে এবং বাদী ভুয়া জুলাই যোদ্ধা এই স্বীকার করার জন্য চাপ দিতে থাকেন। এসময় আসামিরা জোর করে বাদীর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আবারও মারধর করতে থাকে। এরপর আসামিরা জোর করে মামলার বাদীর ডান হাতে একটি ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থা ফেলে দেয়। পরবর্তীতে মামলার বাদী অসুস্থ অবস্থায় চিকিৎসা গ্রহণ শেষে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের নামে জুলাই ফাউন্ডেশনে স্ত্রীসহ জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে মারধরের অভিযোগে ওই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়।

Related Topics

টপ নিউজ

জুলাই স্মৃতি আন্দোলন / নির্যাতনের অভিযোগ / ১০ কর্মকর্তা-কর্মচারী / বিরুদ্ধে মামলা / গুলিবিদ্ধ / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / আন্দোলনে গুলিবিদ্ধ / জুলাই যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]