মাস্কের ১ ট্রিলিয়ন ডলার বেতন প্যাকেজ কি পাস হবে?
টেসলার বার্ষিক সাধারণ সভা (AGM) ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সভার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং তার প্রস্তাবিত ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ। আগামী ৬ অক্টোবর টেক্সাসের অস্টিনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তাই এর আগে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের উদ্দেশে একটি জোরালো ডিজিটাল প্রচারণা শুরু করেছে। সেখানে বলা হয়েছে, মাস্কের নেতৃত্বেই টেসলার বাজারমূল্য পৌঁছাতে পারে ১ ট্রিলিয়ন ডলারে ।
