Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 05:50 pm
Last modified: 05 November, 2025, 06:01 pm

Related News

  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • সরকারের কাছে প্রবাসীদের রেমিট্যান্স প্রণোদনার ৭,৫৫০ কোটি টাকা বকেয়া ব্যাংকগুলোর
  • নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, প্রজ্ঞাপন জারি
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল  
  • মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন 

চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

বেসিক সাবজেক্টগুলোতে শিক্ষক সংকট সবচেয়ে বেশি। প্র্যাকটিসের সুযোগ না থাকায় এসব সাবজেক্টে পড়তে আগ্রহী হচ্ছিলেন না চিকিৎসকেরা। সে কারণে দীর্ঘদিন ধরে বেসিক সাবজেক্টের শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 05:50 pm
Last modified: 05 November, 2025, 06:01 pm
ছবি: সংগৃহীত

চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছর থেকেই এ আর্থিক সুবিধা কার্যকর হবে।

বেসিক সাবজেক্ট- অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও অ্যানেস্থেসিওলজি- পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হবে।তবে শিক্ষকেরা শর্তসাপেক্ষে এই প্রণোদনা পাবেন ।

কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী বেসিক সাবজেক্টের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে দাপ্তরিকভাবে নন-প্রাকটিসিং ডিক্লারেশন দিতে হবে। 

সংশ্লিষ্ট সাবজেক্টের কোনো শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে ব্যর্থ হলে কিংবা প্র্যাকটিসিং-এর সাথে জড়িত মর্মে প্রমাণিত হলে তিনি এই প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না।

এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ১ম জাতীয় বেতন স্কেলে এ ভাতার হার অপরিবর্তনীয় থাকবে এবং ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম নজরে এলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ৪৪৬টি শিক্ষক পদ রয়েছে, যার মধ্যে ২ হাজার ৭০০টি পদ শূন্য। এর মধ্যে অধ্যাপক পর্যায়ে সবচেয়ে বেশি ৬৪.৬৫ শতাংশ পদ শূন্য রয়েছে।

বেসিক সাবজেক্টগুলোতে শিক্ষক সংকট সবচেয়ে বেশি। প্র্যাকটিসের সুযোগ না থাকায় এসব সাবজেক্টে পড়তে আগ্রহী হচ্ছিলেন না চিকিৎসকেরা। সে কারণে দীর্ঘদিন ধরে বেসিক সাবজেক্টের শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা।

Related Topics

টপ নিউজ

চিকিৎসা ব্যবস্থা / বেসিক সাবজেক্ট / প্রণোদনা / প্রজ্ঞাপন জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • সরকারের কাছে প্রবাসীদের রেমিট্যান্স প্রণোদনার ৭,৫৫০ কোটি টাকা বকেয়া ব্যাংকগুলোর
  • নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, প্রজ্ঞাপন জারি
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল  
  • মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন 

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]