Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
সেনাবাহিনী এখন আগের থেকেও ঐক্যবদ্ধ; নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে: সেনাসদর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 03:00 pm
Last modified: 05 November, 2025, 03:19 pm

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ

সেনাবাহিনী এখন আগের থেকেও ঐক্যবদ্ধ; নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে: সেনাসদর

আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 03:00 pm
Last modified: 05 November, 2025, 03:19 pm
ছবি: টিবিএস

নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মেসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, 'দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার নির্বাচনের জন্য যে রুপরেখা তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী মাঠ থেকে ফিরে আসবে এটাই আমাদের চাওয়া। আমরা চাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি।'

তিনি বলেন, 'কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনী পালন করবে।'

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেনাবাহিনী সেভাবেই সহযোগিতা করবে। 

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলা, উপজেলা এবং আসনভিত্তিক সেনা ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে সেনাবাহিনী ৮১ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া বিমানবন্দর ও রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট শতাধিক ককটেল নিষ্ক্রিয় করেছে বলেও তিনি উল্লেখ করেন।

গত ১৫ মাস ধরে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, '৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির দিকে একটু ফিরে তাকান। সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা, নোয়াখালীর বন্যা, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধসহ কত কিছু আমরা সামাল দিয়েছি। আমরা না থাকলে পরিস্থিতির অবনতি কতটা হতো, সেটি কেউ ধারণাও করতে পারবেন না।'

ঢাকায় যেন কোনো অস্ত্রের চালান প্রবেশ করতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
 
Related Topics

টপ নিউজ

সেনাবাহিনী / নির্বাচন / সেনাসদর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]